১/১৮১. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণী-"তারা তোমাকে হায়য সম্পর্কে জিজ্ঞেস করে"-এর ব্যাখ্যা
সুনানে নাসাঈ : ২৮৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮৮
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِثٍ، عَنْ أَنَسٍ قَالَ: كَانَتِ الْيَهُودُ إِذَا حَاضَتِ الْمَرْأَةُ مِنْهُمْ لَمْ يُؤَاكِلُوهُنَّ وَلَمْ يُشَارِبُوهُنَّ وَلَمْ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ، فَسَأَلُوا نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: " {وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى} [البقرة: 222]، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُؤَاكِلُوهُنَّ وَيُشَارِبُوهُنَّ وَيُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ، وَأَنْ يَصْنَعُوا بِهِنَّ كُلَّ شَيْءٍ مَا خَلَا الْجِمَاعَ "
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়াহুদীদের স্ত্রীরা যখন ঋতুমতী হত তখন তারা তাদের সাথে একত্রে পানাহার করত না; তাদের সাথে উঠাবসা করত না এবং তারা ঘরে তাদের সাথে একত্রে থাকত না।অতএব, সাহাবীগণ নবী (ﷺ)-কে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ তা’আলা-وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى(সূরা আল বাকারা ২ : ২২২)আয়াতটি নাযিল করলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তাদের আদেশ করলেন তারা যেন তাদের স্ত্রীদের সাথে পানাহার করে, তাদের সাথে উঠাবসা করে, ঘরে একত্রে বসবাস করে এবং তাদের সঙ্গে সহবাস ছাড়া আর সব কিছু করা হালাল মনে করে।
[১] লোকে তোমাকে রজঃস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে। বল। তা অশূচি। (২ : ২২২)
