১/১৮৩. অধ্যায়ঃ
মুহরিম মহিলা ঋতুমতি হলে কি করবে?
সুনানে নাসাঈ : ২৯০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯০
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نُرَى إِلَّا الْحَجَّ، فَلَمَّا كَانَ بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي. فَقَالَ: «وَضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে হজ্জের নিয়তে বের হলাম। যখন আমরা 'সারিফ' নামক স্থানে পৌঁছলাম তখন আমার হায়জ হল। রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসলেন তখন আমি কাঁদছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি হল? তোমার কি হায়জ হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ এমন একটি ব্যাপার যা আল্লাহ তা’আলা আদম কন্যাদের জন্যে আবশ্যক করেছেন। অতএব তুমি হজ্জের সকল আহ্কাম আদায় কর তবে বায়তুল্লাহর তওয়াফ করবে না। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীদের পক্ষ হতে গরু কুরবানী দিলেন।
