২৪/১৩৩. অধ্যায়ঃ
কা'বায় সলাত আদায়ের স্থান
সুনানে নাসাঈ : ২৯১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯১৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنِي السَّائِبُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ يَقُودُ ابْنَ عَبَّاسٍ وَيُقِيمُهُ عِنْدَ الشُّقَّةِ الثَّالِثَةِ مِمَّا يَلِي الرُّكْنَ الَّذِي يَلِي الْحَجَرَ مِمَّا يَلِي الْبَابَ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ أَمَا أُنْبِئْتَ " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي هَاهُنَا فَيَقُولُ: نَعَمْ، فَيَتَقَدَّمُ فَيُصَلِّي "
মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন সাইব (রহঃ) হতে বর্ণিতঃ
, তিনি ইবনে আব্বাস (রাঃ)-কে নিয়ে হাজরে আসওয়াদ-এর নিকটবর্তী রুকনের পাশের তৃতীয় অংশে, দরজার নিকটবর্তী স্থানে দাঁড় করালেন। তখন ইবনে আব্বাস (রাঃ) বললেন: তোমাকে কি জানানো হয়নি যে, রাসূলুল্লাহ (ﷺ) এখানে সালাত আদায় করেছেন? তিনি বললেন: হ্যাঁ। তারপর তিনি অগ্রসর হয়ে সেখানে সালাত আদায় করলেন।
