২৪/১৩৮. অধ্যায়ঃ
অসুস্থ ব্যক্তি কিভাবে ত্বওয়াফ করবে?
সুনানে নাসাঈ : ২৯২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯২৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ، عَنْ عُرْوَةَ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنِّي أَشْتَكِي، فَقَالَ: «طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ، وَأَنْتِ رَاكِبَةٌ» فَطُفْتُ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى جَنْبِ الْبَيْتِ يَقْرَأُ «بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ»
উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আমার অসুস্থতার অভিযোগ করলাম যে, আমি অসুস্থ। তিনি (ﷺ) বললেন: তুমি লোকের পেছনে সওয়ার অবস্থায় তাওয়াফ কর। অতঃপর আমি তাওয়াফ করলাম।রাসূলুল্লাহ (ﷺ) তখন কাবার পাশে সালাত আদায় করছিলেন। তিনি (ﷺ) সালাতে "সূরা আত্ তূর" পাঠ করছিলেন।
