২৪/১৬৩. অধ্যায়ঃ
ত্বওয়াফ শেষে দু' রাক'আত সলাত আদায়ের পরের বক্তব্য
সুনানে নাসাঈ : ২৯৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৬২
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، طَافَ سَبْعًا رَمَلَ ثَلَاثًا، وَمَشَى أَرْبَعًا، ثُمَّ قَرَأَ: {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} [البقرة: 125]، فَصَلَّى سَجْدَتَيْنِ، وَجَعَلَ الْمَقَامَ بَيْنَهُ وَبَيْنَ الْكَعْبَةِ، ثُمَّ اسْتَلَمَ الرُّكْنَ، ثُمَّ خَرَجَ، فَقَالَ: «إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ، فَابْدَءُوا بِمَا بَدَأَ اللَّهُ بِهِ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সাতবার তাওয়াফ করেন, তিনবার রমল করেন এবং চারবার স্বাভাবিকভাবে হাঁটেন। এরপর তিনি (ﷺ) পড়েনঃوَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى"...তোমরা মাকামে ইবরাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ কর..."- (সূরা আল বাকারা ২ : ১২৫)।অতঃপর দুই রাকাত সালাত আদায় করেন। এ সময় তিনি (ﷺ) মাকামে ইবরাহিমকে তাঁর ও কাবার মাঝে রাখেন। পরে হাজরে আসওয়াদ চুম্বন করেন। তা হতে বের হয়ে বললেনঃ "নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম..."- (সূরা আল বাকারা ২ : ১৫৮)। তোমরা শুরু কর ঐ জায়গা থেকে যার কথা আল্লাহ প্রথমে উল্লেখ করেছেন।
