২৪/১৬৩. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ২৯৬১ - তাওয়াফ, মাকামে ইবরাহিম ও সাঈর আমল

ত্বওয়াফ শেষে দু’ রাক‘আত সলাত আদায়ের পরের বক্তব্য

তাওয়াফ ও সাঈর সুন্নত আমল: সাফা-মারওয়ায় জিকির ও দোয়া

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ২৯৬১

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ قَالَ: «طَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ سَبْعًا، رَمَلَ مِنْهَا ثَلَاثًا، وَمَشَى أَرْبَعًا، ثُمَّ قَامَ عِنْدَ الْمَقَامِ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ قَرَأَ، ﴾وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى﴿ [البقرة: 125] وَرَفَعَ صَوْتَهُ يُسْمِعُ النَّاسَ، ثُمَّ انْصَرَفَ فَاسْتَلَمَ، ثُمَّ ذَهَبَ فَقَالَ: نَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ بِهِ، فَبَدَأَ بِالصَّفَا، فَرَقِيَ عَلَيْهَا، حَتَّى بَدَا لَهُ الْبَيْتُ، فَقَالَ ثَلَاثَ مَرَّاتٍ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فَكَبَّرَ اللَّهَ وَحَمِدَهُ، ثُمَّ دَعَا بِمَا قُدِّرَ لَهُ، ثُمَّ نَزَلَ مَاشِيًا، حَتَّى تَصَوَّبَتْ قَدَمَاهُ فِي بَطْنِ الْمَسِيلِ، فَسَعَى حَتَّى صَعِدَتْ قَدَمَاهُ، ثُمَّ مَشَى حَتَّى أَتَى الْمَرْوَةَ، فَصَعِدَ فِيهَا، ثُمَّ بَدَا لَهُ الْبَيْتُ، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، قَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ: ثُمَّ ذَكَرَ اللَّهَ، وَسَبَّحَهُ، وَحَمِدَهُ، ثُمَّ دَعَا عَلَيْهَا بِمَا شَاءَ اللَّهُ فَعَلَ هَذَا حَتَّى فَرَغَ مِنَ الطَّوَافِ "

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বায়তুল্লাহ্ তাওয়াফ করেন সাতবার, তার মধ্যে তিনি তিনবার রমাল করেন, আর চারবার স্বাভাবিকভাবে হেঁটে চলেন। তারপর মাক্কামে ইবরাহীমের নিকট দাঁড়িয়ে দু' রাক্'আত সালাত আদায় করেন এবং তিলাওয়াত করেন: وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى “তোমরা মাক্বামে ইবরাহীমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ কর”- (সূরা আল বাক্বারাহ্ ২: ১২৫)। লোকেদের শুনাবার জন্য তিনি স্বশব্দে এরূপ পাঠ করেন। তারপর তিনি ফিরে এসে হাজারে আসওয়াদ চুম্বন করেন। এরপর [সফা-এর দিকে] যান এবং বলেন: আল্লাহ যা হতে শুরু করেছেন আমরাও তা থেকে শুরু করবো।এরপর তিনি (ﷺ) সফা হতে আরম্ভ করেন এবং এর উপর আরোহণ করেন। এ সময় কা'বাহ্ তাঁর দৃষ্টিগোচর হলে তিনি (ﷺ) তিনবার বলেন: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ “লা- ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু, ওয়াহুওয়া 'আলা- কুল্লি শাইয়িন কুদীর" [আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো ইলাহ নেই, নেই তাঁর শারীক, রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এরপর তিনি (ﷺ) 'আল্ল-হ আকবার' বলেন এবং আল্লাহর প্রশংসা করেন। যা তাঁর জন্য নির্ধারিত ছিল সেসব দোয়া করেন।এরপর তিনি (ﷺ) স্বাভাবিকভাবে হেঁটে নেমে আসেন। এমন কি তাঁর দুই পা নিম্ন সমতলে স্থির হয়। তারপর তিনি (ﷺ) দ্রুত হেঁটে চলেন, যাতে তাঁর দুই পা উপরে উঠতে থাকে। পরে তিনি (ﷺ) স্বাভাবিকভাবে হেঁটে মারওয়াহ্ পাহাড়ে আরোহণ করেন। এবারও বায়তুল্লাহ তাঁর দৃষ্টিগোচর হলে, তিনি (ﷺ) তিনবার বলেন: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ দোয়ার পর তিনি আল্লাহর যিক্র এবং হাম্দ ও সানা আদায় করলেন। এখানেও তিনি (ﷺ) আল্লাহ যা চাইলেন সেভাবে দোয়া করেন। এভাবে তিনি (ﷺ) তাঁর তাওয়াফ সমাপ্ত করেন।

সুনানে আন-নাসায়ী হাদিস ২৯৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে হজ্জ বা উমরার গুরুত্বপূর্ণ কয়েকটি আমল একসাথে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বায়তুল্লাহ সাতবার তাওয়াফ করেন। এর মধ্যে তিনবার রমল করেন এবং চারবার স্বাভাবিকভাবে হাঁটেন। তারপর তিনি মাকামে ইবরাহিমের কাছে দুই রাকাত সালাত আদায় করেন এবং কুরআনের আয়াত তিলাওয়াত করেন। এরপর হাজরে আসওয়াদ চুম্বন করে সাফার দিকে যান। সাফায় উঠে কাবা দেখা গেলে তিনি তাওহীদের জিকির করেন, তাকবীর বলেন, আল্লাহর প্রশংসা করেন এবং দোয়া করেন। মারওয়াতেও একইভাবে জিকির ও দোয়া করেন। তাই এই হাদিসে তাওয়াফ, মাকামে ইবরাহিমের সালাত, সাফা-মারওয়ার সাঈ এবং দোয়ার ধারাবাহিকতা পরিষ্কারভাবে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাওয়াফ সাত চক্করে করা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল হিসেবে এসেছে।
  • তাওয়াফের পর মাকামে ইবরাহিমের কাছে দুই রাকাত সালাত আদায় করা হয়েছে।
  • সাফা থেকে শুরু করা হয়েছে, কারণ আল্লাহ সাফার কথা আগে উল্লেখ করেছেন।
  • সাফা ও মারওয়ায় জিকির, তাকবীর, হামদ এবং দোয়া করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন