২৪/১৭২. অধ্যায়ঃ
সফার উপর যিক্র এবং দু'আ করা
সুনানে নাসাঈ : ২৯৭৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৭৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ، عَنْ شُعَيْبٍ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ الْهَادِ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، قَالَ: " طَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ سَبْعًا رَمَلَ مِنْهَا ثَلَاثًا، وَمَشَى أَرْبَعًا، ثُمَّ قَامَ عِنْدَ الْمَقَامِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، وَقَرَأَ: {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} [البقرة: 125]، وَرَفَعَ صَوْتَهُ يُسْمِعُ النَّاسَ، ثُمَّ انْصَرَفَ فَاسْتَلَمَ، ثُمَّ ذَهَبَ، فَقَالَ: " نَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ بِهِ، فَبَدَأَ بِالصَّفَا، فَرَقِيَ عَلَيْهَا حَتَّى بَدَا لَهُ الْبَيْتُ وَقَالَ ثَلَاثَ مَرَّاتٍ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، وَكَبَّرَ اللَّهَ وَحَمِدَهُ، ثُمَّ دَعَا بِمَا قُدِّرَ لَهُ، ثُمَّ نَزَلَ مَاشِيًا حَتَّى تَصَوَّبَتْ قَدَمَاهُ فِي بَطْنِ الْمَسِيلِ، فَسَعَى حَتَّى صَعِدَتْ قَدَمَاهُ، ثُمَّ مَشَى حَتَّى أَتَى الْمَرْوَةَ، فَصَعِدَ فِيهَا، ثُمَّ بَدَا لَهُ الْبَيْتُ، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، قَالَ: ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ ذَكَرَ اللَّهَ وَسَبَّحَهُ وَحَمِدَهُ، ثُمَّ دَعَا عَلَيْهَا بِمَا شَاءَ اللَّهُ فَعَلَ هَذَا حَتَّى فَرَغَ مِنَ الطَّوَافِ "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) সাতবার বায়তুল্লাহর তওয়াফ করেন। এতে তিনবার রমাল করেন এবং চারবার স্বাভাবিকভাবে হাঁটেন। তারপর মাকামে ইবরাহিমের কাছে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করেন এবং পড়েন:وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى“… তোমরা মাকামে ইবরাহিমকে সালাতের স্থান হিসেবে নির্ধারণ কর...” (সূরা আল বাকারা ২: ১২৫)।এ সময় তিনি (ﷺ) মানুষদেরকে শোনাবার উদ্দেশ্যে তার আওয়াজকে উঁচু করেন। সেখান থেকে এসে তিনি (ﷺ) হাজরে আসওয়াদ চুম্বন করেন। তারপর সাফার দিকে অগ্রসর হয়ে বলেন: আমরা তা হতে আরম্ভ করবো, আল্লাহ যা হতে আরম্ভ করেছেন। তিনি (ﷺ) সাফার দিক থেকে আরম্ভ করেন এবং উপর আরোহণ করেন। সেখান থেকে বায়তুল্লাহ দেখে তিনি তিনবার বলেন:لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীক লাহু, লাহুল মুলকু ও লাহুল হামদু, ইউহই ওয়া ইউমীতু, ও হুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর।” (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব কেবলই তাঁর, প্রশংসাও তাঁরই জন্য, তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান)।এরপর তিনি (ﷺ) ‘আল্লাহু আকবার’ বলেন, আল্লাহর প্রশংসা করেন এবং তাঁর জন্য যা নির্ধারিত ছিল তা দিয়ে দোয়া করেন। পরে পায়ে হেঁটে নেমে আসেন এবং বাতনে মাসিলে স্থির হন। তিনি (ﷺ) দ্রুত হাঁটেন, যাতে তাঁর দুই পা ঊর্ধ্বগামী হয়। পরে তিনি (ﷺ) মারওয়া পাহাড়ে আরোহণ করেন। এখানেও বায়তুল্লাহ তাঁর দৃষ্টিগোচর হয়। এখানেও তিনি (ﷺ) তিনবার বলেন:لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌএরপর তিনি (ﷺ) আল্লাহকে স্মরণ করেন, (সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ বলেন)। এখানে তিনি আল্লাহর ইচ্ছানুযায়ী দোয়া করলেন। এভাবেই তিনি তার তওয়াফ সম্পন্ন করেন।
