২৪/১৭৩. অধ্যায়ঃ
বাহনে চড়ে সফা ও মারওয়ার ত্বওয়াফ করা
সুনানে নাসাঈ : ২৯৭৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৭৫
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ: أَنْبَأَنَا شُعَيْبٌ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «طَافَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى رَاحِلَتِهِ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ لِيَرَاهُ النَّاسُ، وَلِيُشْرِفَ، وَلِيَسْأَلُوهُ إِنَّ النَّاسَ غَشُوهُ»
আবূ যুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন: নবি (ﷺ) বিদায় হজ্জে বাহনে চড়ে বাইতুল্লাহ তাওয়াফ করেন এবং সাফা ও মারওয়ার মাঝে সাঈ করেন, যেন লোকেরা তাঁকে দেখতে পায় এবং তিনি উপর থেকে অবলোকন করেন। যাতে প্রশ্নকারীরা তাঁর কাছে প্রশ্ন করতে পারেন। কেননা লোকেরা তাঁকে ঘিরে রেখেছিল।
