২৪/১৭১. অধ্যায়ঃ
সফা পাহাড়ে 'তাহ্লীল' বলা
সুনানে নাসাঈ : ২৯৭৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৭৩
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ: أَنْبَأَنَا شُعَيْبٌ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، يُحَدِّثُ، أَنَّهُ سَمِعَ جَابِرًا عَنْ حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «ثُمَّ وَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى الصَّفَا يُهَلِّلُ اللَّهَ عَزَّ وَجَلَّ، وَيَدْعُو بَيْنَ ذَلِكَ»
জাফর ইব্ন মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
জাফর ইবনু মুহাম্মাদ (রহঃ) তাঁর পিতাকে বলতে শুনেছেন। তিনি নবী (ﷺ)-এর হজ্জ সম্পর্কে জাবির (রাঃ)-কে বলতে শুনেছেন; তারপর নবী (ﷺ) সাফার উপর উঠে ‘লা- ইলা-হা ইল্লাল্লাহ’ পড়েন এবং এর মাঝে দোয়া করেন।
[১] আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, এবং তিনি সব কিছুতে ক্ষমতাবান।
