২৪/১৭৫. অধ্যায়ঃ
সফা ও মারওয়ার মধ্যস্থলে রমাল করা
সুনানে নাসাঈ : ২৯৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৯৭৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ يَسَارٍ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: سَأَلُوا ابْنَ عُمَرَ هَلْ رَأَيْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَلَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ؟ فَقَالَ: «كَانَ فِي جَمَاعَةٍ مِنَ النَّاسِ، فَرَمَلُوا، فَلَا أُرَاهُمْ، رَمَلُوا إِلَّا بِرَمَلِهِ»---[حكم الألباني] ضعيف الإسناد
যূহরী (রহঃ) হতে বর্ণিতঃ
লোকেরা ইবনু উমর (রাঃ)-কে জিজ্ঞেস করলেন: আপনি কি রাসূলুল্লাহ (ﷺ)-কে সাফা ও মারওয়ার মাঝখানে রমাল করতে দেখেছেন?তিনি বলেন: তিনি (ﷺ) ছিলেন একদল লোকের মধ্যে এবং তাঁরা সকলেই রমাল করেন। আমরা ধারণা করি, তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর রমালের অনুসরণেই রমাল করেছেন।
