২৪/১৯৪. অধ্যায়ঃ
'আরাফার দিন সম্পর্কে যা বর্ণনা করা হয়েছে
সুনানে নাসাঈ : ৩০০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০০২
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ أَبِيهِ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ: قَالَ يَهُودِيٌّ لِعُمَرَ: لَوْ عَلَيْنَا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ لَاتَّخَذْنَاهُ عِيدًا {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ} [المائدة: 3] قَالَ عُمَرُ: " قَدْ عَلِمْتُ الْيَوْمَ الَّذِي أُنْزِلَتْ فِيهِ، وَاللَّيْلَةَ الَّتِي أُنْزِلَتْ: لَيْلَةَ الْجُمُعَةِ، وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَاتٍ "
তারিক ইব্ন শিহাব (রাঃ) হতে বর্ণিতঃ
ত্বারিক ইবন শিহাব (রহঃ) বলেন, এক ইয়াহুদি উমর (রাঃ)-কে বললেন : যদি (الْيَوْ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ ) “আজ তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণতা দান করলাম...."- (সূরা আল-মায়িদা ৫ : ৩) আয়াতটি আমাদের ওপর নাজিল হতো, তাহলে আমরা ঐ দিনকে ঈদের দিন হিসেবে পালন করতাম।উমর (রাঃ) বললেন : আমি জানি যেদিনটিতে এবং যে রাতে ঐ আয়াতটি নাজিল হয়েছে। তা ছিল জুমার রাত, আর তখন আমরা ছিলাম রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আরাফাতে।
