২৪/২০২. অধ্যায়ঃ
'আরাফার ময়দানে দুই হাত তুলে দু'আ করা
সুনানে নাসাঈ : ৩০১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০১৪
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ، أَنَّ يَزِيدَ بْنَ شَيْبَانَ، قَالَ: كُنَّا وُقُوفًا بِعَرَفَةَ مَكَانًا بَعِيدًا مِنَ الْمَوْقِفِ، فَأَتَانَا ابْنُ مِرْبَعٍ الْأَنْصَارِيُّ، فَقَالَ: إِنِّي رَسُولُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْكُمْ، يَقُولُ: «كُونُوا عَلَى مَشَاعِرِكُمْ، فَإِنَّكُمْ عَلَى إِرْثٍ مِنْ إِرْثِ أَبِيكُمْ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ»
ইযায়ীদ ইবন শায়বান (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা উকুফে আরাফা থেকে দূরে একস্থানে অবস্থান করছিলাম। এমন সময় ইবন মিরবা আল আনসারি (রাঃ) এসে বললেন, আমি তোমাদের কাছে রাসূলুল্লাহ (ﷺ)-এর দূত।তিনি (ﷺ) বলেছেন: তোমরা তোমাদের নির্ধারিত স্থানে অবস্থান কর। কেননা তোমরা তোমাদের পিতা ইবরাহিম (আঃ)-এর উত্তরসূরী।
