২৪/২২৫. অধ্যায়ঃ
রাখালদের কঙ্কর মারা
সুনানে নাসাঈ : ৩০৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৬৮
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي الْبَدَّاحِ بْنِ عَدِيٍّ، عَنْ أَبِيهِ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَخَّصَ لِلرُّعَاةِ أَنْ يَرْمُوا يَوْمًا وَيَدَعُوا يَوْمًا»
আদী (রাঃ) হতে বর্ণিতঃ
আবুল বদ্দাহ ইবনে আদি (রাঃ) তার পিতা হতে বর্ণনা করেন। নবী (ﷺ) রাখালদের অনুমতি দিয়েছেন, তারা একদিন কঙ্কর নিক্ষেপ করবে আর একদিন তা বাদ দেবে।
[১] ফিলহাজের দশ তারিখে হাজীদের চারটি কাজ করতে হয় এবং যেগুলো ক্রমানুসারে করতে হয়। অন্যথায় দম বা ফিদয়া দিতে হয়। সেই চারটি কাজ হলো যথাক্রমে : ১. জামারাতুল-আকাবাতে কংকর নিক্ষেপ, ২. কুরবানী করা, ৩. মাথা মুণ্ডান বা চুল কর্তন, ৪. ফরয তাওয়াফ। আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন (আরবী) অর্থাৎ হাদয়ী তার স্থানে না পৌছা পর্যন্ত তোমরা মাথা মুণ্ডাবে না। ক্রমের ব্যতিক্রম করলে দম দিতে হবে বলে হযরত ইবন আব্বাসও ফাতাওয়া দিতেন। তবে ফিদয়া দিতে হলেও অজ্ঞতাবশত এইরূপ ব্যতিক্রমের কারণে কোন গুনাহ হবে না। হাদীসের মর্মও সেই দিকে ইঙ্গিত করছে। -অনুবাদক
