২৪/২২৯. অধ্যায়ঃ
জামরাতুল 'আক্বাবায় কঙ্কর মারার সময় মুহরিম ব্যক্তির তালবিয়াহ্ পাঠ বন্ধ করা
সুনানে নাসাঈ : ৩০৮০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩০৮০
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ خُصَيْفٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عبَّاسٍ، قَالَ: قَالَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ: «كُنْتُ رِدْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا زِلْتُ أَسْمَعُهُ يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ، فَلَمَّا رَمَى قَطَعَ التَّلْبِيَةَ»
ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
ফাযল ইবনু আব্বাস (রাঃ) বলেছেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সওয়ার ছিলাম। আমি সবসময় তাঁকে তালবিয়াহ বলতে শুনেছি। জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ পর্যন্ত। যখন তিনি (ﷺ) কঙ্কর নিক্ষেপ শুরু করেন তখন তালবিয়াহ বন্ধ করেন।
