২৫/৮. অধ্যায়ঃ
যে পায়ে হেঁটে আল্লাহর রাস্তায় কাজ (জিহাদ) করে- তার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৩১১১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১১১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ خَالِدِ بْنِ اللَّجْلَاجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ فِي وَجْهِ رَجُلٍ أَبَدًا، وَلَا يَجْتَمِعُ الشُّحُّ وَالْإِيمَانُ فِي قَلْبِ عَبْدٍ أَبَدًا»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: কোনো বান্দার চেহারায় আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের ধোঁয়া কখনো একত্রিত হবে না। আর কোনো বান্দার অন্তরে ঈমান ও কৃপণতা মিলিত হবে না।
