২৫/৮. অধ্যায়ঃ
যে পায়ে হেঁটে আল্লাহর রাস্তায় কাজ (জিহাদ) করে- তার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৩১১৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১১৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَرْعَرَةُ بْنُ الْبِرِنْدِ، وَابْنُ أَبِي عَدِيٍّ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ صَفْوَانَ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ حُصَيْنِ بْنِ اللَّجْلَاجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَدُخَانُ جَهَنَّمَ فِي مَنْخَرَيْ مُسْلِمٍ أَبَدًا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: মহান ও মহীয়ান আল্লাহর রাস্তায় ধূলা এবং জাহান্নামের ধোঁয়া কখনো কোনো মুসলিমের নাকের দুই ছিদ্রে একসাথে প্রবেশ করবে না।
