২৫/৯. অধ্যায়ঃ
আল্লাহর রাস্তায় যার দু'পা ধুলো-মলিন হয় তার সাওয়াব
সুনানে নাসাঈ : ৩১১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১১৬
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: لَحِقَنِي عَبَايَةُ بْنُ رَافِعٍ - وَأَنَا مَاشٍ إِلَى الْجُمُعَةِ، فَقَالَ: أَبْشِرْ، فَإِنَّ خُطَاكَ هَذِهِ فِي سَبِيلِ اللَّهِ -، سَمِعْتُ أَبَا عَبْسٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ فَهُوَ حَرَامٌ عَلَى النَّارِ»
ইয়াযীদ ইব্ন আবূ মারইয়াম (রহঃ) হতে বর্ণিতঃ
ইয়াজিদ ইবন আবু মারইয়াম (রহঃ) বলেন: আবায়া ইবন রাফি (রাঃ) আমার সঙ্গে দেখা করলেন। তখন আমি জুমা সালাতের জন্য যাচ্ছিলাম। তিনি বললেন: সুসংবাদ গ্রহণ করুন। আপনার এই পদক্ষেপ হচ্ছে আল্লাহর পথে। আমি আবু 'আব্স (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তির দুই পা আল্লাহর পথে ধূলিমলিন হয়, সে জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে।
