২৫/১৫. অধ্যায়ঃ
যে মুজাহিদ গনীমাতের মাল হতে বঞ্চিত, তার সাওয়াব
সুনানে নাসাঈ : ৩১২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১২৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ، وَذَكَرَ آخَرَ، قَالَا: حَدَّثَنَا أَبُو هَانِئٍ الْخَوْلَانِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ، يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ غَازِيَةٍ تَغْزُو فِي سَبِيلِ اللَّهِ فَيُصِيبُونَ غَنِيمَةً، إِلَّا تَعَجَّلُوا ثُلُثَيْ أَجْرِهِمْ مِنَ الْآخِرَةِ وَيَبْقَى لَهُمُ الثُّلُثُ، فَإِنْ لَمْ يُصِيبُوا غَنِيمَةً تَمَّ لَهُمْ أَجْرُهُمْ»
আবদুল্লাহ ইব্ন আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে যোদ্ধা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর গনীমাত প্রাপ্ত হয়, তারা তাদের সাওয়াবের দুই-তৃতীয়াংশ নিয়ে নিল। আর তাদের এক-তৃতীয়াংশ সাওয়াব বাকী রইল। আর যে যোদ্ধা গনীমাত পায়নি তাদের বিনিময় পরিপূর্ণই রয়েছে।
