২৫/১৪. অধ্যায়ঃ
আল্লাহর রাস্তায় জিহাদকারীর জন্য মহান ও মহীয়ান আল্লাহ যে বিষয়ের দায়িত্ব গ্রহণ করেছেন
সুনানে নাসাঈ : ৩১২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১২৪
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَثَلُ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَاللَّهُ أَعْلَمُ بِمَنْ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، كَمَثَلِ الصَّائِمِ الْقَائِمِ، وَتَوَكَّلَ اللَّهُ لِلْمُجَاهِدِ فِي سَبِيلِهِ، بِأَنْ يَتَوَفَّاهُ فَيُدْخِلَهُ الْجَنَّةَ، أَوْ يُرْجِعَهُ سَالِمًا بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: যে আল্লাহর পথে জিহাদ করে; আর আল্লাহর রাস্তায় কে জিহাদ করে তা আল্লাহ ভালো জানেন। তার উদাহরণ হলো ঐ সায়িমের (রোযাদারের) ন্যায়, যে রাত জেগে ইবাদত করে। আল্লাহর রাস্তায় মুজাহিদের জন্য আল্লাহ তা’আলা দায়িত্ব গ্রহণ করে নিয়েছে যে, তিনি তাকে মৃত্যু দান করে জান্নাতে প্রবেশ করাবেন। অথবা তাকে পুণ্য কিংবা গনীমাতের প্রাপ্ত সম্পদসহ নিরাপদে বাড়ি ফিরিয়ে আনবেন।
