২৫/২৫. অধ্যায়ঃ
যে ব্যক্তি সামান্য সময় পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করে
সুনানে নাসাঈ : ৩১৪১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৪১
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ حَجَّاجًّا، أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ يُخَامِرَ، أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، حَدَّثَهُمْ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ رَجُلٍ مُسْلِمٍ فَوَاقَ نَاقَةٍ، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَمَنْ سَأَلَ اللَّهَ الْقَتْلَ مِنْ عِنْدِ نَفْسِهِ صَادِقًا ثُمَّ مَاتَ أَوْ قُتِلَ، فَلَهُ أَجْرُ شَهِيدٍ، وَمَنْ جُرِحَ جُرْحًا فِي سَبِيلِ اللَّهِ، أَوْ نُكِبَ نَكْبَةً، فَإِنَّهَا تَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ كَأَغْزَرِ مَا كَانَتْ، لَوْنُهَا كَالزَّعْفَرَانِ وَرِيحُهَا كَالْمِسْكِ، وَمَنْ جُرِحَ جُرْحًا فِي سَبِيلِ اللَّهِ فَعَلَيْهِ طَابَعُ الشُّهَدَاءِ»
মালিক ইবন্ ইউখামির (রহঃ) বলেন, মু‘আয ইব্ন জাবাল (রাঃ) তাদের কাছে হাদিস বর্ণনা করেছেন হতে বর্ণিতঃ
মু‘আয ইবন জাবাল (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেন: যে মুসলিম ব্যক্তি উটনীর দুধ দোহনের দুইবারের মধ্যবর্তী সময় পর্যন্ত (অর্থাৎ স্বল্প সময়ের জন্য) আল্লাহর রাস্তায় জিহাদ করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর তা‘আলার নিকট কায়মনোবাক্যে শাহাদাত কামনা করে তারপর মারা যায় অথবা শহীদ হয়, তার জন্য রয়েছে শহীদের মর্যাদা। আর যে ব্যক্তি আল্লাহর পথে কোনো রূপ আহত হয় অথবা বিপদগ্রস্ত হয়, তা (সে ক্ষত) কেয়ামতের দিন রক্তক্ষরণসহ উত্থিত হবে। তার বর্ণ হবে জাফরানের মতো এবং সুঘ্রাণ মিসকের মতো। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হবে তার ওপর শহীদের ‘মুহর’ থাকবে।
