২৫/২৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপ করে তার সাওয়াব
সুনানে নাসাঈ : ৩১৪২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৪২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ صَفْوَانَ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمُ بْنُ عَامِرٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ، أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ عَبَسَةَ: - يَا عَمْرُو حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى، كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى بَلَغَ الْعَدُوَّ، أَوْ لَمْ يَبْلُغْ، كَانَ لَهُ كَعِتْقِ رَقَبَةٍ، وَمَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً، كَانَتْ لَهُ فِدَاءَهُ مِنَ النَّارِ عُضْوًا بِعُضْوٍ»
শুরাহ্বীল ইবন্ সিমত (রহঃ) থেকে বর্ণিত হতে বর্ণিতঃ
তিনি আমর ইবনু আবাসা (রাঃ)-কে বললেন: হে আমর! আমাদের কাছে একটি হাদীস বর্ণনা করুন, যা আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন। তিনি বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি :“যে ব্যক্তি আল্লাহর পথে বৃদ্ধ হবে কেয়ামতের দিন তা তার জন্য আলো হবে। যে ব্যক্তি আল্লাহর পথে একটি তীর নিক্ষেপ করবে, তা শত্রু গায়ে লাগুক বা না লাগুক তার জন্য একটি দাস আজাদ করা [সাওয়াব] লিখিত হবে। আর যে ব্যক্তি একজন মু’মিন গোলাম আজাদ করবে, তা তার জন্য জাহান্নাম হতে মুক্তির কারণ হবে, প্রতি এক অঙ্গের পরিবর্তে প্রতি একটি অঙ্গ।”
