২/২৭. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৬ - আল্লাহর পথে বের হওয়ার নিয়ত
জিহাদ ঈমানের শামিল।
আল্লাহর পথে বের হওয়া: ঈমান, নিয়ত ও প্রতিদানের হাদিস
সহীহ বুখারী : ৩৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৬
حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عُمَارَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " انْتَدَبَ اللَّهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ لاَ يُخْرِجُهُ إِلاَّ إِيمَانٌ بِي وَتَصْدِيقٌ بِرُسُلِي أَنْ أُرْجِعَهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ، أَوْ أُدْخِلَهُ الْجَنَّةَ، وَلَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي مَا قَعَدْتُ خَلْفَ سَرِيَّةٍ، وَلَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ হুরাইরা (রাঃ)-কে আল্লাহর রাসূল (ﷺ) হতে বলতে শুনেছি, তিনি বলেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তাঁর রাসূলগণের প্রতি ঈমানের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তা‘আলা ঘোষণা দেন যে, আমি তাকে তার পুণ্য বা গানীমাত (ও বাহন) সহ ঘরে ফিরিয়ে আনব কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম তবে কোন সেনাদলের সঙ্গে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা ভালবাসি যে, আল্লাহর রাস্তায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই, পুনরায় জীবিত হই, পুনরায় নিহত হই।
সহীহ বুখারী হাদিস ৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয় এবং তাকে বের করে শুধু আল্লাহর উপর ঈমান ও তাঁর রাসূলদের সত্য মনে করা—তার ব্যাপারে আল্লাহ প্রতিদানের ঘোষণা দেন। তাকে অর্জিত সওয়াব বা গানীমাতসহ ফিরিয়ে আনা হবে, অথবা জান্নাতে প্রবেশ করানো হবে। এরপর নবী (صلى الله عليه وسلم) তাঁর উম্মতের কষ্টের কথা বিবেচনা করে সব সেনাদলের সঙ্গে না যাওয়ার কথা বলেন, তবে আল্লাহর রাস্তায় নিহত হওয়া, জীবিত হওয়া এবং আবার নিহত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। হাদিসটির মূল শিক্ষা হলো, বড় আমলের মূল্য নিয়তের সঙ্গে জড়িত এবং আল্লাহর পথে ত্যাগের মর্যাদা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর পথে বের হওয়ার মূল ভিত্তি হওয়া উচিত ঈমান ও সঠিক নিয়ত।
- আল্লাহ তাঁর পথে বের হওয়া ব্যক্তির প্রতিদান দিতে পারেন।
- নবী (صلى الله عليه وسلم) উম্মতের কষ্টের কথা বিবেচনা করতেন।
- আল্লাহর পথে ত্যাগের মর্যাদা এই হাদিসে প্রকাশ পেয়েছে।
