২৫/২৮. অধ্যায়ঃ

শত্রু যাকে আঘাত করে, সে কি বলবে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৪৯

أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ وَذَكَرَ آخَرَ قَبْلَهُ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ وَوَلَّى النَّاسُ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَاحِيَةٍ فِي اثْنَيْ عَشَرَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ، وَفِيهِمْ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ، فَأَدْرَكَهُمُ الْمُشْرِكُونَ، فَالْتَفَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «مَنْ لِلْقَوْمِ؟» فَقَالَ طَلْحَةُ: أَنَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمَا أَنْتَ» فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «أَنْتَ فَقَاتَلَ»، حَتَّى قُتِلَ، ثُمَّ الْتَفَتَ فَإِذَا الْمُشْرِكُونَ، فَقَالَ: «مَنْ لِلْقَوْمِ؟» فَقَالَ طَلْحَةُ: أَنَا، قَالَ: «كَمَا أَنْتَ»، فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ: أَنَا، فَقَالَ: «أَنْتَ فَقَاتَلَ»، حَتَّى قُتِلَ، ثُمَّ لَمْ يَزَلْ يَقُولُ ذَلِكَ، وَيَخْرُجُ إِلَيْهِمْ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَيُقَاتِلُ قِتَالَ مَنْ قَبْلَهُ حَتَّى يُقْتَلَ، حَتَّى بَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَطَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لِلْقَوْمِ؟» فَقَالَ طَلْحَةُ: أَنَا، فَقَاتَلَ طَلْحَةُ قِتَالَ الْأَحَدَ عَشَرَ، حَتَّى ضُرِبَتْ يَدُهُ، فَقُطِعَتْ أَصَابِعُهُ، فَقَالَ: حَسِّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ قُلْتَ بِسْمِ اللَّهِ لَرَفَعَتْكَ الْمَلَائِكَةُ وَالنَّاسُ يَنْظُرُونَ، ثُمَّ رَدَّ اللَّهُ الْمُشْرِكِينَ»---[حكم الألباني] حسن من قوله فقطعت أصابعه وما قبله يحتمل التحسين وهو على شرط مسلم

জাবির ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

উহুদ যুদ্ধের দিন যখন কিছু লোক পালালো তখন রাসূলুল্লাহ (ﷺ) একদিকে বারোজন আনসারের মাঝে বেষ্টিত ছিলেন। তাদের মাঝে তালহা ইবন উবাইদুল্লাহ (রাঃ)-ও ছিলেন। যখন মুশরিকরা তাদেরকে নাগালে পেয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) তা দেখে বললেন: এদের বিরুদ্ধে কে লড়বে? তালহা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি। তিনি বললেন: তুমি যেমন আছ তেমনই থাক।তখন আনসারদের মাঝে এক ব্যক্তি বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি। তখন তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, তুমিই। এ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হলেন। আবার তিনি লক্ষ্য করলেন যে, মুশরিকরা আক্রমণ করছে তিনি (ﷺ) বললেন: এদের বিরুদ্ধে কে লড়বে? তালহা (রাঃ) বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি। তিনি বললেন: তুমি যেমন আছ তেমনই থাক।আনসারদের মাঝে একজন বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি। তখন তিনি (ﷺ) বললেন: হ্যাঁ তুমিই। এ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হলেন। আবার তিনি লক্ষ্য করলেন যে, মুশরিকরা আক্রমণ করছে তিনি (ﷺ) বললেন: এ দলের জন্য কে আছে? এবারও তালহা (রাঃ) বললেন: আমি। তিনি বললেন: তুমি পূর্বের মতই থাক। তখন এক আনসারী ব্যক্তি বললেন: আমি আছি। তিনি বললেন: হ্যাঁ, তুমি। এ ব্যক্তিও যুদ্ধ করতে করতে শহীদ হলেন।অবশেষে রাসূলুল্লাহ (ﷺ) এবং তালহা ইবন উবাইদুল্লাহ (রাঃ) অবশিষ্ট থাকলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এ দলের জন্য কে আছে? তালহা (রাঃ) বললেন: আমি আছি। তালহা (রাঃ) এগারোজনের যুদ্ধ একাই করলেন। পরিশেষে তাঁর হাত আহত হলো এবং আঙুল কাটা গেল। এতে তিনি- উহ্ শব্দের ন্যায় শব্দ উচ্চারণ করলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যদি তুমি বলতে ‘বিসমিল্লাহ’, তা হলে তোমাকে ফেরেশতাগণ উপরে উঠিয়ে নিতেন, আর লোকেরা তা দেখতে পেত। এরপর আল্লাহ মুশরিকদের ফিরিয়ে দিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন