২৫/২৯. অধ্যায়ঃ

যুদ্ধক্ষেত্রে ভুলবশত নিজের তলোয়ারের আঘাতে শাহীদ হলে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৫০

أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ، وَعَبْدُ اللَّهِ، ابْنَا كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ سَلَمَةَ بْنَ الْأَكْوَعِ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ قَاتَلَ أَخِي قِتَالًا شَدِيدًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَارْتَدَّ عَلَيْهِ سَيْفُهُ فَقَتَلَهُ، فَقَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ وَشَكُّوا فِيهِ رَجُلٌ مَاتَ بِسِلَاحِهِ، قَالَ سَلَمَةُ: فَقَفَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَيْبَرَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَتَأْذَنُ لِي أَنْ أَرْتَجِزَ بِكَ، فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: اعْلَمْ مَا تَقُولُ، فَقُلْتُ:[البحر الرجز]وَاللَّهِ لَوْلَا اللَّهُ مَا اهْتَدَيْنَا ... وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَافَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَدَقْتَ»فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا ... وَثَبِّتِ الْأَقْدَامَ إِنْ لَاقَيْنَاوَالْمُشْرِكُونَ قَدْ بَغَوْا عَلَيْنَافَلَمَّا قَضَيْتُ رَجَزِي، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَالَ هَذَا؟» قُلْتُ: أَخِي، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَرْحَمُهُ اللَّهُ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ إِنَّ نَاسًا لَيَهَابُونَ الصَّلَاةَ عَلَيْهِ يَقُولُونَ: رَجُلٌ مَاتَ بِسِلَاحِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَاتَ جَاهِدًا مُجَاهِدًا» قَالَ ابْنُ شِهَابٍ: ثُمَّ سَأَلْتُ ابْنًا لِسَلَمَةَ بْنِ الْأَكْوَعِ، فَحَدَّثَنِي، عَنْ أَبِيهِ، مِثْلَ ذَلِكَ، غَيْرَ أَنَّهُ قَالَ حِينَ قُلْتُ: إِنَّ نَاسًا لَيَهَابُونَ الصَّلَاةَ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبُوا، مَاتَ جَاهِدًا مُجَاهِدًا، فَلَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ»، وَأَشَارَ بِأُصْبُعَيْهِ

সালামা ইব্ন আকওয়া (রাঃ) হতে বর্ণিতঃ

সালামা ইবন আকওয়া (রাঃ) বলেন, খায়বার যুদ্ধে আমার ভাই রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে (নেতৃত্বে) ভীষণ যুদ্ধ করেন। তাঁর তরবারি তাঁর ওপর এসে লাগে ফলে তিনি শহীদ হন। রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণ (রাঃ) এ সম্পর্কে মন্তব্য করতে এবং তার সম্পর্কে সন্দেহ পোষণ করতে লাগলেন। তাঁরা বললেন, তিনি এমন এক ব্যক্তি, যার মৃত্যু হয়েছে তার নিজেরই অস্ত্রে। সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে খায়বার হতে ফেরার সময় আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার সামনে কবিতা আবৃত্তি করার অনুমতি দিবেন কি? রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে অনুমতি দিলেন। তখন উমর ইবন খাত্তাব (রাঃ) বললেন, তুমি যা বলবে বুঝে শুনে বলবে। আমি (আল বাহর [সমুদ্র] নামক কবিতার একটি অংশ) বললাম, “আল্লাহর কসম! আল্লাহ যদি আমাদের হিদায়াত না করতেন, তাহলে না আমরা হিদায়াত পেতাম, না আমরা দান-সাদাকা করতাম, আর না আমরা সালাত আদায় করতাম।"রাসূলুল্লাহ (ﷺ) বললেন: 'তুমি সত্যই বলেছ'।[হে আল্লাহ] আপনি আমাদের ওপর শান্তি অবতীর্ণ করুন, আর যুদ্ধ ক্ষেত্রে আমাদের অটল রাখুন। মুশরিকরা আমাদের ওপর বিদ্রোহী হয়ে গেছে।" আমার কবিতা পাঠ শেষ হলে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: এটা কে বলেছে? আমি বললাম: আমার ভাই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আল্লাহ তার প্রতি অনুগ্রহ করুন। আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! লোকেরা তার জন্য দোয়া করতে ভয় পায়। তারা বলে: এ ব্যক্তি নিজের অস্ত্রে নিজেই মারা গেছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে জিহাদ করতে করতে শহীদ হয়েছে।ইবনু শিহাব (রহঃ) বলেন, তারপর আমি সালামা ইবন আকওয়া -এর এক ছেলেকে জিজ্ঞেস করলে, তিনি তার পিতা হতে অনুরূপ হাদীস বর্ণনা করলেন। উপরন্তু তিনি বললেন, যখন আমি বললাম, লোকেরা তার জন্য দোয়া করতে দ্বিধাবোধ করছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তারা মিথ্যা বলছে। সে মুজাহিদের ন্যায় যুদ্ধ করেছে, তার জন্য দ্বিগুণ সাওয়াব রয়েছে। [এ সময়] তিনি তাঁর দু’টি আঙ্গুল দিয়ে ইশারা করলেন।

[১] তুমি আগে যেমন ছিলে এখনও সেরূপ থাক। এর অর্থ তুমি এখনও বীরের ন্যায় থাক, ওদের সাথে তুমি এখন যুদ্ধ করো না, পরে দেখা যাবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন