২৫/৩২. অধ্যায়ঃ

ঋণগ্রস্ত ব্যক্তির আল্লাহর রাস্তায় যুদ্ধ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৫৫

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ، فَقَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلْتُ فِي سَبِيلِ اللَّهِ صَابِرًا مُحْتَسِبًا مُقْبِلًا غَيْرَ مُدْبِرٍ، أَيُكَفِّرُ اللَّهُ عَنِّي سَيِّئَاتِي؟ قَالَ: «نَعَمْ» ثُمَّ سَكَتَ سَاعَةً، قَالَ: أَيْنَ السَّائِلُ آنِفًا؟ فَقَالَ الرَّجُلُ: هَا أَنَا ذَا، قَالَ: «مَا قُلْتَ؟» قَالَ: أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ صَابِرًا مُحْتَسِبًا مُقْبِلًا غَيْرَ مُدْبِرٍ، أَيُكَفِّرُ اللَّهُ عَنِّي سَيِّئَاتِي؟ قَالَ: «نَعَمْ، إِلَّا الدَّيْنَ، سَارَّنِي بِهِ جِبْرِيلُ آنِفًا»

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নাবী (ﷺ) মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বললেন: আমি যদি ধৈর্যশীল হয়ে সওয়াবের নিয়তে সম্মুখ সমরে অবতীর্ণ হয়ে, পিছপা না হয়ে যুদ্ধ করি, তাহলে কি আল্লাহ আমার সব পাপ ক্ষমা করবেন? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ।তারপর তিনি কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন : প্রশ্নকারী কোথায়? লোকটি বললেন: আমি এখানে। তিনি (ﷺ) বললেন: তুমি কি বলেছিলে? সে বললেন : আমি যদি আল্লাহর রাস্তায় ধৈর্যসহকারে সওয়াবের আশায় সম্মুখে অগ্রসর হয়ে যুদ্ধ করি, পিছু না হটি- তাহলে কি আমার সমুদয় পাপ আল্লাহ ক্ষমা করবেন? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, তবে ঋণ ছাড়া। এইমাত্র জিবরীল (আঃ) আমাকে আমার কানে কানে তা বলে গেলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন