২৫/৩১. অধ্যায়ঃ
যে ব্যক্তি মহান ও মহীয়ান আল্লাহর রাহে শাহীদ হয়েছে তার সাওয়াব
সুনানে নাসাঈ : ৩১৫৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৫৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ جَابِرًا، يَقُولُ: قَالَ رَجُلٌ يَوْمَ أُحُدٍ: أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ، فَأَيْنَ أَنَا؟ قَالَ: «فِي الْجَنَّةِ»، فَأَلْقَى تَمَرَاتٍ فِي يَدِهِ، ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ
আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি, উহুদ যুদ্ধের দিন এক ব্যক্তি নবী (ﷺ)-কে বলল: আপনার কি ধারণা আমি যদি আল্লাহর রাহে শহীদ হই, তবে আমি কোথায় গিয়ে থাকব? তিনি (ﷺ) বললেন: জান্নাতে। এরপর সে ব্যক্তি তার হাতের খেজুরগুলো ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো এবং শহীদ হলো।
