২৫/৩০. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার রাস্তায় শাহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখা
সুনানে নাসাঈ : ৩১৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৫৩
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ ابْنِ أَبِي عَمِيرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنَ النَّاسِ مِنْ نَفْسٍ مُسْلِمَةٍ يَقْبِضُهَا رَبُّهَا تُحِبُّ أَنْ تَرْجِعَ إِلَيْكُمْ، وَأَنَّ لَهَا الدُّنْيَا وَمَا فِيهَا غَيْرُ الشَّهِيدِ»قَالَ ابْنُ أَبِي عَمِيرَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَلَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِ اللَّهِ، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي أَهْلُ الْوَبَرِ وَالْمَدَرِ»
ইব্ন আবূ আমীরাতা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মুসলিমদের মধ্যে এমন কেউ নেই, যাকে আল্লাহ মৃত্যু দান করেছেন, আর সে পুনরায় তোমাদের নিকট আসতে ভালবাসে, যদিও তার জন্য পৃথিবী এবং পৃথিবীস্থ সব কিছুই দেয়া হবে। তবে শহীদদের কথা ভিন্ন।ইবনু আবু আমীরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শহরবাসী এবং গ্রামবাসী আমার জন্য হলেও আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আমার নিকট অধিক পছন্দনীয়।
