২৫/৩০. অধ্যায়ঃ
আল্লাহ তা'আলার রাস্তায় শাহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখা
সুনানে নাসাঈ : ৩১৫২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৫২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شُعَيْبٍ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْلَا أَنَّ رِجَالًا مِنَ الْمُؤْمِنِينَ لَا تَطِيبُ أَنْفُسُهُمْ بِأَنْ يَتَخَلَّفُوا عَنِّي، وَلَا أَجِدُ مَا أَحْمِلُهُمْ عَلَيْهِ، مَا تَخَلَّفْتُ عَنْ سَرِيَّةٍ تَغْزُو فِي سَبِيلِ اللَّهِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ»
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: সেই মহান সত্তার কসম! যাঁর হাতে আমার প্রাণ, যদি মু’মিনদের মধ্যে এমন লোক না থাকতো, যারা আমার সাথে যুদ্ধে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতে চায় না, আর আমি তাদের জন্য সাওয়ারীর ব্যবস্থাও করতে অক্ষম। শপথ ঐ সত্তার যার হাতে আমার প্রাণ! আমার মনে প্রবল আকাঙ্ক্ষা যে, আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই।
