২৬/৮. অধ্যায়ঃ

আযাদকৃত গোলামের সঙ্গে গ্রাম্য (স্বাধীন) নারীর বিবাহ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২২৪

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، قَالَ: قَالَ يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ، وَأَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، وَابْنُ عَبْدِ اللَّهِ بْنِ رَبِيعَةَ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ أَبَا حُذَيْفَةَ بْنَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ، وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَبَنَّى سَالِمًا وَهُوَ مَوْلًى لِامْرَأَةٍ مِنَ الْأَنْصَارِ، كَمَا «تَبَنَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدَ بْنَ حَارِثَةَ» وَأَنْكَحَ أَبُو حُذَيْفَةَ بْنُ عُتْبَةَ سَالِمًا ابْنَةَ أَخِيهِ هِنْدَ ابْنَةَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَكَانَتْ هِنْدُ بِنْتُ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ مِنَ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ، وَهِيَ يَوْمَئِذٍ مِنْ أَفْضَلِ أَيَامَى قُرَيْشٍ، فَلَمَّا أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي زَيْدِ بْنِ حَارِثَةَ {ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ} [الأحزاب: 5] رُدَّ كُلُّ أَحَدٍ يَنْتَمِي مِنْ أُولَئِكَ إِلَى أَبِيهِ، فَإِنْ لَمْ يَكُنْ يُعْلَمُ أَبُوهُ، رُدَّ إِلَى مَوَالِيهِ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী আয়েশা (রাঃ) এবং উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি সালিম (রাঃ) নামক এক ব্যক্তিকে পালকপুত্র বানিয়ে নেন। সালিম ছিলেন এক আনসারী মহিলার ক্রীতদাস। যেমন রাসূলুল্লাহ (ﷺ) যায়দ ইবন হারিসাকে পালকপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। আবু হুযাইফা ইবন উতবা তার ভাতিজি হিন্দ বিনতে ওয়ালিদ ইবন উতবাকে তার সাথে বিবাহ দিলেন। হিন্দ বিনতে ওয়ালিদ ইবন উতবা ছিলেন প্রথম পর্যায়ের হিজরতকারীদের একজন এবং কুরাইশের বিধবাদের মধ্যে শ্রেষ্ঠ।এরপর মহান ও মহীয়ান আল্লাহ যায়দ ইবন হারিসা (রাঃ) সম্পর্কে আয়াত নাযিল করলেনঃ﴿ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ﴾“তাদের (পালকপুত্রদের) তোমরা ডাকবে (জন্মদাতা) পিতার প্রতি সম্বন্ধিত করে। এটিই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত।” তখন প্রত্যেককে (পালকপুত্রকে) এদের (পালক–পিতা) থেকে তার জন্মদাতা পিতার দিকে সম্পৃক্ত করা হল। যদি তার পিতার সম্পর্কে জানা না থাকতো, তাহলে তাকে মুক্তিদানকারী মালিকের সাথে সম্পৃক্ত করা হত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন