২৬/১৭. অধ্যায়ঃ
বিবাহের পূর্বে কনেকে দেখার বৈধতা
সুনানে নাসাঈ : ৩২৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৩৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: خَطَبْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَظَرْتَ إِلَيْهَا؟» قُلْتُ: لَا، قَالَ: «فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا»
মুগীরা ইব্ন শু’বা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সময় আমি এক নারীকে বিবাহ করার প্রস্তাব দিলাম। নবী (ﷺ) বললেন: তুমি তাকে দেখে নাও। কেননা, এতে তোমাদের মধ্যে ভালবাসা তৈরি হবে।
