২৬/১৭. অধ্যায়ঃ
বিবাহের পূর্বে কনেকে দেখার বৈধতা
সুনানে নাসাঈ : ৩২৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৩৪
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: خَطَبَ رَجُلٌ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ نَظَرْتَ إِلَيْهَا؟» قَالَ: لَا، فَأَمَرَهُ أَنْ يَنْظُرَ إِلَيْهَا
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক আনসারী এক নারীকে বিবাহের প্রস্তাব দিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: তুমি কি তাকে দেখেছ? সে ব্যক্তি বলল: না। তখন তিনি (ﷺ) তাকে দেখে নেয়ার জন্য আদেশ করলেন।
