২৬/২২. অধ্যায়ঃ
কোনো নারী বিবাহের প্রস্তাব সম্পর্কে কোন পুরুষের নিকট পরামর্শ চাইলে, সে কি তার [প্রস্তাবকারী] সম্পর্কে যা জানে তা তাকে অবহিত করবে
সুনানে নাসাঈ : ৩২৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৪৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، وَاللَّفْظُ لِمُحَمَّدٍ، عَنْ ابْنِ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ: أَنَّ أَبَا عَمْرِو بْنَ حَفْصٍ طَلَّقَهَا الْبَتَّةَ وَهُوَ غَائِبٌ، فَأَرْسَلَ إِلَيْهَا وَكِيلُهُ بِشَعِيرٍ، فَسَخِطَتْهُ، فَقَالَ: وَاللَّهِ مَا لَكِ عَلَيْنَا مِنْ شَيْءٍ، فَجَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، فَقَالَ: «لَيْسَ لَكِ نَفَقَةٌ»، فَأَمَرَهَا أَنْ تَعْتَدَّ فِي بَيْتِ أُمِّ شَرِيكٍ، ثُمَّ قَالَ: «تِلْكَ امْرَأَةٌ يَغْشَاهَا أَصْحَابِي، فَاعْتَدِّي عِنْدَ ابْنِ أُمِّ مَكْتُومٍ، فَإِنَّهُ رَجُلٌ أَعْمَى، تَضَعِينَ ثِيَابَكِ، فَإِذَا حَلَلْتِ فَآذِنِينِي»، قَالَتْ: فَلَمَّا حَلَلْتُ، ذَكَرْتُ لَهُ أَنَّ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ وَأَبَا جَهْمٍ خَطَبَانِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَبُو جَهْمٍ، فَلَا يَضَعُ عَصَاهُ عَنْ عَاتِقِهِ، وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لَا مَالَ لَهُ، وَلَكِنْ انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ»، فَكَرِهْتُهُ، ثُمَّ قَالَ: «انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ» فَنَكَحْتُهُ، فَجَعَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيهِ خَيْرًا، وَاغْتَبَطْتُ بِهِ
ফাতিমা বিনত কায়স (রাঃ) হতে বর্ণিতঃ
আবু আমর ইবন হাফস তাকে তিন তালাক দিলেন, তখন তিনি (প্রবাসে) অনুপস্থিত ছিলেন। তার ওয়াকিল কিছু যব তার নিকট পাঠালেন। কিন্তু ফাতিমা এতে সন্তুষ্ট না হওয়ায় তিনি [ওয়াকিল] বললেন: আল্লাহর কসম! আমাদের কাছে তোমার জন্য কিছুই নেই। ফাতিমা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে সকল কথা ব্যক্ত করলে তিনি (ﷺ) বললেন: তোমার জন্য কোনো ভরণ-পোষণ নেই। তিনি তাকে উম্মু শরীক-এর ঘরে গিয়ে ইদ্দত পালন করার আদেশ দিলেন।এরপর তিনি বললেন: সে তো এমন এক নারী যার কাছে আমার সাহাবীগণ বেশি যাতায়াত করে। বরং তুমি ইবন উম্মু মাকতুম-এর নিকট গিয়ে ইদ্দত পূর্ণ কর। সে একজন অন্ধ ব্যক্তি। তোমার বস্ত্র পরিবর্তনে কোনো অসুবিধা হবে না। যখন তুমি হালাল হয়ে যাবে, আমাকে জানাবে। ফাতিমা (রাঃ) বলেন: যখন আমি হালাল হলাম, তাঁর নিকট বললাম: মুয়াবিয়া ইবন আবু সুফিয়ান এবং আবু জাহম আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আবু জাহম এমন ব্যক্তি যে কখনও কাঁধ হতে লাঠি নামিয়ে রাখে না। আর মুয়াবিয়া তো নিঃস্ব, তার কোনো অর্থ-সম্পদ নেই। বরং তুমি উসামা ইবন যায়দ (রাঃ)-কে বিয়ে কর। আমি তাকে অপছন্দ করলাম। তিনি পুনরায় বললেন: উসামা ইবন যায়দকে বিবাহ কর। এরপর আমি তাকে বিবাহ করলাম। মহান ও মহীয়ান আল্লাহ তাতে কল্যাণ দান করলেন এবং তাঁর ব্যাপারে আমি ঈর্ষার পাত্রী হলাম।
