২৬/২১. অধ্যায়ঃ
প্রস্তাবকারী ব্যক্তি প্রস্তাব ত্যাগ করা অথবা অন্যকে প্রস্তাবের অনুমতি দেয়া প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩২৪৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৪৪
أَخْبَرَنِي حَاجِبُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ الزُّهْرِيِّ، وَيَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَعَنْ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، أَنَّهُمَا سَأَلَا فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، عَنْ أَمْرِهَا، فَقَالَتْ: طَلَّقَنِي زَوْجِي ثَلَاثًا، فَكَانَ يَرْزُقُنِي طَعَامًا فِيهِ شَيْءٌ، فَقُلْتُ: وَاللَّهِ لَئِنْ كَانَتْ لِي النَّفَقَةُ وَالسُّكْنَى لَأَطْلُبَنَّهَا وَلَا أَقْبَلُ هَذَا، فَقَالَ الْوَكِيلُ: لَيْسَ لَكِ سُكْنَى وَلَا نَفَقَةٌ، قَالَتْ: فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «لَيْسَ لَكِ سُكْنَى وَلَا نَفَقَةٌ، فَاعْتَدِّي عِنْدَ فُلَانَةَ»، قَالَتْ: وَكَانَ يَأْتِيهَا أَصْحَابُهُ، ثُمَّ قَالَ: «اعْتَدِّي عِنْدَ ابْنِ أُمِّ مَكْتُومٍ فَإِنَّهُ أَعْمَى، فَإِذَا حَلَلْتِ فَآذِنِينِي» قَالَتْ: فَلَمَّا حَلَلْتُ آذَنْتُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَنْ خَطَبَكِ؟» فَقُلْتُ: مُعَاوِيَةُ وَرَجُلٌ آخَرُ مِنْ قُرَيْشٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا مُعَاوِيَةُ، فَإِنَّهُ غُلَامٌ مِنْ غِلْمَانِ قُرَيْشٍ، لَا شَيْءَ لَهُ، وَأَمَّا الْآخَرُ، فَإِنَّهُ صَاحِبُ شَرٍّ لَا خَيْرَ فِيهِ، وَلَكِنْ انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ» قَالَتْ: فَكَرِهْتُهُ، فَقَالَ لَهَا ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، فَنَكَحَتْهُ
আবু সালামা ইবন আব্দুর রহমান ও মুহাম্মাদ ইব্ন আবদূর রহমান ইব্ন ছাওবান (রহঃ) হতে বর্ণিতঃ
তারা ফাতিমা বিনতু কায়েস (রাঃ)-কে তার ব্যাপারে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন: আমার স্বামী আমাকে তিন তালাক দেয়। সে আমাকে তার পক্ষ থেকে কিছু খাবার ভরণ-পোষণ হিসেবে দিত, তাতে কিছু সমস্যা ছিল। আমি বললাম: আল্লাহর কসম! যদি ভরণ-পোষণ ও বাসস্থান আমার প্রাপ্য হয়ে থাকে, তবে আমি তা চাইব। আমি এটা গ্রহণ করব না। ওয়াকিল বললেন: তোমার জন্য কোনো ভরণ-পোষণ নেই।তখন আমি নবী (ﷺ)-এর কাছে গিয়ে তাঁকে তা জানালাম। তিনি (ﷺ) বললেন: তোমার জন্য বাসস্থান ও ভরণ-পোষণ নেই। তুমি অমুক স্ত্রীলোকের কাছে গিয়ে ‘ইদ্দত পালন কর। তিনি [ফাতিমা] বলেন: তার নিকট তাঁর সাহাবীরা আসা যাওয়া করত।এরপর তিনি (ﷺ) বললেন: তাহলে তুমি উম্মু মাকতুম-এর নিকট থেকে ‘ইদ্দত পূর্ণ কর। কেননা সে একজন অন্ধ ব্যক্তি। যখন তুমি ‘ইদ্দত পূর্ণ করবে, তখন আমাকে জানাবে।ফাতিমা (রাঃ) বলেন: আমি হালাল হলে তাঁকে জানালাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: কে কে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে? আমি বললাম: মু‘আবিয়া (রাঃ) এবং অন্য একজন কুরাইশী ব্যক্তি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: মু‘আবিয়া তো কুরাইশী যুবকদের একজন, তবে তার কোনো সম্পদ নেই। আর অন্য ব্যক্তি মন্দ লোক, তার মধ্যে কোনো কল্যাণ নেই, বরং তুমি উসামা ইবন যায়েদকে (রাঃ) বিবাহ কর।ফাতিমা (রাঃ) বলেন: আমি তাকে পছন্দ করলাম না। রাসূলুল্লাহ (ﷺ) তা তিনবার বললেন। ফলে আমি তাকে বিবাহ করলাম।
