২৬/২১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২৪৩ - নিকাহ
প্রস্তাবকারী ব্যক্তি প্রস্তাব ত্যাগ করা অথবা অন্যকে প্রস্তাবের অনুমতি দেয়া প্রসঙ্গে
সুনানে আন-নাসায়ী : ৩২৪৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩২৪৩
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: سَمِعْتُ نَافِعًا، يُحَدِّثُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبِيعَ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَلَا يَخْطُبُ الرَّجُلُ عَلَى خِطْبَةِ الرَّجُلِ، حَتَّى يَتْرُكَ الْخَاطِبُ قَبْلَهُ، أَوْ يَأْذَنَ لَهُ الْخَاطِبُ»
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু জুরায়জ (রহঃ) বলেন, আমি নাফি' (রহঃ)-কে বর্ণনা করতে শুনেছি, 'আবদুল্লাহ ইবনু 'উমর (রাঃ) বলতেন: কারো ক্রয়-বিক্রয় করার উপর অন্য কারো ক্রয়-বিক্রয়ের প্রস্তাব দিতে এবং একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের প্রস্তাব দিতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন, যতক্ষণ না প্রস্তাব ছেড়ে যায় অথবা অন্যকে অনুমতি দেয়।
