২৬/২৩. অধ্যায়ঃ
কোনো নারী সম্পর্কে একব্যক্তি অন্য ব্যক্তির নিকট পরামর্শ চাইলে, সে যা জানে তা কি তাকে অবহিত করবে?
সুনানে নাসাঈ : ৩২৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৪৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا أَرَادَ أَنْ يَتَزَوَّجَ امْرَأَةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْظُرْ إِلَيْهَا، فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক জনৈকা মহিলাকে বিবাহ করার ইচ্ছা করলে নবী (ﷺ) বললেন : তাকে দেখে নাও, কেননা আনসারদের চোখে কিছু সমস্যা থাকে।
