২৬/২৪. অধ্যায়ঃ

কোনো পছন্দনীয় ব্যক্তির কাছে নিজ কন্যার বিবাহের প্রস্তাব দেয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৪৮

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنْ عُمَرَ، قَالَ: تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسٍ يَعْنِي ابْنَ حُذَافَةَ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِمَّنْ شَهِدَ بَدْرًا، فَتُوُفِّيَ بِالْمَدِينَةِ، فَلَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ، فَقُلْتُ: إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ، فَقَالَ: سَأَنْظُرُ فِي ذَلِكَ، فَلَبِثْتُ لَيَالِيَ فَلَقِيتُهُ، فَقَالَ: مَا أُرِيدُ أَنْ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا، قَالَ عُمَرُ: فَلَقِيتُ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، رَضِيَ اللَّهُ عَنْهُ فَقُلْتُ: إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ، فَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا، فَكُنْتُ عَلَيْهِ أَوْجَدَ مِنِّي عَلَى عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَلَبِثْتُ لَيَالِيَ، «فَخَطَبَهَا إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْكَحْتُهَا إِيَّاهُ»، فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ: لَعَلَّكَ وَجَدْتَ عَلَيَّ حِينَ عَرَضْتَ عَلَيَّ حَفْصَةَ، فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ شَيْئًا، قُلْتُ: نَعَمْ، قَالَ: فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي حِينَ عَرَضْتَ عَلَيَّ أَنْ أَرْجِعَ إِلَيْكَ شَيْئًا، إِلَّا أَنِّي «سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُهَا، وَلَمْ أَكُنْ لِأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَوْ تَرَكَهَا نَكَحْتُهَا»

উমর (রাঃ) হতে বর্ণিতঃ

খুনাইস অর্থাৎ ইবন হুযাফা, যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী এবং বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের অন্যতম, মদিনায় তাঁর ইন্তিকাল হলে হাফসা বিনত উমর (রাঃ) বিধবা হলেন। উমর (রাঃ) বলেন, আমি উসমান ইবন আফফান (রাঃ)-এর সাথে দেখা করে হাফসা (রাঃ)-এর কথা উল্লেখ করে বললাম: যদি তুমি চাও, তাহলে হাফসাকে আমি তোমার সাথে বিবাহ দিব। তিনি বললেন: এ ব্যাপারে আমি খুব শীঘ্রই চিন্তা-ভাবনা করব। আমি কতক রাত অতিক্রম করার পর তাঁর সাথে দেখা করলে তিনি বললেন: এ সময় আমার বিবাহ করার কোনো ইচ্ছা নেই।উমর (রাঃ) বলেন: এরপর আমি আবু বকর সিদ্দিক (রাঃ)-এর সাথে দেখা করে তাঁকে বললাম: যদি আপনি ইচ্ছা করেন, তাহলে হাফসা (রাঃ)-কে আপনার সাথে বিবাহ দিব। তিনি আমাকে কোনো উত্তর দিলেন না। এতে উসমান (রাঃ)-এর ওপর আমার যে ক্ষোভ হয়েছিল, তার চেয়ে অধিক ক্ষোভ হলো তাঁর ওপর। এভাবে কতক রাত অতিক্রম করলাম।এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমার কাছে তার বিবাহের প্রস্তাব দিলেন। আমি তাকে তাঁর বিবাহে সোপর্দ করলাম। এরপর আবু বকর (রাঃ)-এর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন: আপনি আমার নিকট হাফসা (রাঃ)-এর বিবাহের প্রস্তাব দিলে আমি কিছু না বলায় হয়তো আপনি আমার ওপর রাগ হয়েছেন। আমি বললাম: হ্যাঁ। তিনি বললেন: আপনি যখন প্রস্তাব দিলেন, তখন আপনাকে কোনো উত্তর না দেয়ার কারণ এ ছাড়া আর কিছুই ছিল না যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তার সম্পর্কে আলোচনা করতে শুনেছি। আর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর গোপন কথা প্রকাশ করতে চাইনি। যদি তিনি তাকে বাদ দিতেন তবে আমি তাকে বিবাহ করতাম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন