২৬/২৫. অধ্যায়ঃ
কোনো মহিলার পছন্দনীয় ব্যক্তির নিকট নিজেকে (বিবাহের উদ্দেশে) পেশ করা
সুনানে নাসাঈ : ৩২৪৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৪৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنِي مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْعَطَّارُ أَبُو عَبْدِ الصَّمَدِ، قَالَ: سَمِعْتُ ثَابِتًا الْبُنَانِيَّ، يَقُولُ: كُنْتُ عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ، وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ، فَقَالَ: " جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَلَكَ فِيَّ حَاجَةٌ "
আবূ আব্দুস সামাদ মারহুম ইব্ন আব্দুল আযীয আত্তার হতে বর্ণিতঃ
মারহুম ইবনু আবদুল আজিজ আল আত্তার আবু আবদুস সামাদ বলেছেন, আমি সাবিত আল বুনানি (রহঃ)-কে বলতে শুনেছি: [একদিন] আমি আনাস ইবনু মালিক (রাঃ)-এর নিকট ছিলাম। তখন তাঁর নিকট তাঁর এক কন্যাও ছিল। তিনি বললেন: এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে নিজের বিবাহ প্রস্তাব করে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার কি কোনো প্রয়োজন আছে?
