২৬/২৭. অধ্যায়ঃ
কিভাবে ইস্তিখারা করতে হবে?
সুনানে নাসাঈ : ৩২৫৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৫৩
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي الْمَوَالِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا الِاسْتِخَارَةَ فِي الْأُمُورِ كُلِّهَا كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ، يَقُولُ: " إِذَا هَمَّ أَحَدُكُمْ بِالْأَمْرِ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ مِنْ غَيْرِ الْفَرِيضَةِ، ثُمَّ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَعِينُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي - أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاقْدِرْهُ لِي، وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي، وَمَعَاشِي، وَعَاقِبَةِ أَمْرِي - أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ -، فَاصْرِفْهُ عَنِّي، وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أَرْضِنِي بِهِ "، قَالَ: «وَيُسَمِّي حَاجَتَهُ»
জাবির ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের প্রত্যেক কাজে ইস্তিখারা করতে শিক্ষা দিতেন, যেমন আমাদেরকে কুরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন: যখন তোমাদের কেউ কোনো কাজের ইচ্ছা করবে, তখন সে যেন ফরজ ব্যতীত দুই রাকাত সালাত আদায় করে নেয়, তারপর বলে:اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَعِينُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي - أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاقْدِرْهُ لِي، وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي، وَمَعَاشِي، وَعَاقِبَةِ أَمْرِي - أَوْ قَالَ: فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ -، فَاصْرِفْهُ عَنِّي، وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أَرْضِنِي بِهِ“হে আল্লাহ! আমি আপনার কাছে কল্যাণ কামনা করছি আপনার জ্ঞান দ্বারা এবং আপনার সাহায্য প্রার্থনা করছি আপনার ক্ষমতা দ্বারা এবং আপনার অসীম অনুগ্রহ কামনা করছি। কেননা, নিশ্চয় আপনিই ক্ষমতাবান, আর আমি অক্ষম, আপনি জানেন আর আমি জানি না এবং বস্তুত আপনিই অদৃশ্য জগতের মহাজ্ঞানী। হে আল্লাহ! আপনি যদি মনে করেন যে, ‘এ বিষয়টি’ আমার দীন, আমার জীবন ও আমার কর্ম ফলাফল – অথবা তিনি বলেছেন- আমার নিকটবর্তী ও ভবিষ্যত (কাজ) – আমার জন্য কল্যাণকর, তবে তা আমার জন্য নির্দিষ্ট করে দিন এবং একে আমার জন্য সহজ করুন এবং এতে বরকত দিন। আর যদি আপনি মনে করেন যে, এ বিষয়টি আমার দীন, আমার জীবন ও আমার কর্মফল – অথবা তিনি বলেছেন- আমার নিকটবর্তী ও ভবিষ্যত (কাজ) – আমার জন্য অকল্যাণকর, তবে আমার থেকে তা দূর করুন এবং আমাকে তা থেকে দূরে করুন, আর পৃথিবীর যে স্থানে আমার জন্য কল্যাণ আছে তা আমার জন্য নির্ধারণ করুন, তারপর আমাকে এতে সন্তুষ্ট রাখুন।” তিনি বলেন: “এবং নিজ প্রয়োজন উল্লেখ করবে।”
