২৬/২৮. অধ্যায়ঃ

পুত্রের তার মাকে বিবাহ দেওয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৫৪

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، حَدَّثَنِي ابْنُ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ سَلَمَةَ، لَمَّا انْقَضَتْ عِدَّتُهَا، بَعَثَ إِلَيْهَا أَبُو بَكْرٍ يَخْطُبُهَا عَلَيْهِ، فَلَمْ تَزَوَّجْهُ، فَبَعَثَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَخْطُبُهَا عَلَيْهِ، فَقَالَتْ: أَخْبِرْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي امْرَأَةٌ غَيْرَى، وَأَنِّي امْرَأَةٌ مُصْبِيَةٌ، وَلَيْسَ أَحَدٌ مِنْ أَوْلِيَائِي شَاهِدٌ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: " ارْجِعْ إِلَيْهَا فَقُلْ لَهَا: أَمَّا قَوْلُكِ إِنِّي امْرَأَةٌ غَيْرَى، فَسَأَدْعُو اللَّهَ لَكِ فَيُذْهِبُ غَيْرَتَكِ، وَأَمَّا قَوْلُكِ إِنِّي امْرَأَةٌ مُصْبِيَةٌ، فَسَتُكْفَيْنَ صِبْيَانَكِ، وَأَمَّا قَوْلُكِ أَنْ لَيْسَ أَحَدٌ مِنْ أَوْلِيَائِي شَاهِدٌ، فَلَيْسَ أَحَدٌ مِنْ أَوْلِيَائِكِ شَاهِدٌ وَلَا غَائِبٌ يَكْرَهُ ذَلِكَ "، فَقَالَتْ لِابْنِهَا: يَا عُمَرُ، قُمْ فَزَوِّجْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَزَوَّجَهُ «مُخْتَصَرٌ»

উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিতঃ

যখন তাঁর ইদ্দত পূর্ণ হলো, আবু বকর (রাঃ) তাঁর নিকট বিয়ে প্রস্তাব দিয়ে লোক পাঠালেন। কিন্তু তিনি তাঁকে বিয়ে করলেন না। এরপর রাসূলুল্লাহ (ﷺ) উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে তাঁর বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালেন। তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ)-কে বলুন, আমি একজন আত্মাভিমানী নারী, আর আমি একজন সন্তানওয়ালা নারী। আর এখানে আমার কোনো অভিভাবক উপস্থিত নেই। উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে কিছু বর্ণনা করলেন।তিনি বললেন: তুমি তার নিকট ফিরে যাও এবং বল, আপনি যে বলেছেন, আমি আত্মাভিমানী, আমি আল্লাহর নিকট দোয়া করব, তাহলে তিনি আপনার অভিমান দূর করে দেবেন। আর আপনি বলেছেন, আপনি একজন সন্তানওয়ালা নারী, আপনার সন্তানদের জন্য ব্যবস্থা করা হবে। আর আপনি বলেছেন, এখানে আপনার কোনো অভিভাবক উপস্থিত নেই, আপনার উপস্থিত বা অনুপস্থিত কোনো অভিভাবকই এতে অমত প্রকাশ করবে না। তখন তিনি তাঁর ছেলেকে বললেন: হে উমর! উঠ, রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা কর। ফলে তিনি তাঁকে বিয়ে দিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন