২৬/৩১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২৬৩ - নিকাহ
কুমারীর বিবাহে তার সম্মতি গ্রহণ করা
সুনানে আন-নাসায়ী : ৩২৬৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩২৬৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ لِلْوَلِيِّ مَعَ الثَّيِّبِ أَمْرٌ، وَالْيَتِيمَةُ تُسْتَأْمَرُ، فَصَمْتُهَا إِقْرَارُهَا»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: স্বামীহীনা নারীর ব্যাপারে অভিভাবকের কোনো অধিকার নেই। আর ইয়াতীম কন্যা কুমারী নারীর ক্ষেত্রে তার সম্মতি গ্রহণ করা হবে। আর তার চুপ থাকাই তার সম্মতি।
