২৬/৪৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩০১ - নিকাহ
দুধপানের কারণে যারা হারাম হয়ে যায়
সুনানে আন-নাসায়ী : ৩৩০১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩০১
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ أَنَّ عَمَّهَا مِنَ الرَّضَاعَةِ - يُسَمَّى أَفْلَحَ - اسْتَأْذَنَ عَلَيْهَا فَحَجَبَتْهُ، فَأُخْبِرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا تَحْتَجِبِي مِنْهُ، فَإِنَّهُ يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
'উরওয়াহ্ (রহঃ) সূত্রে 'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি তাকে অবহিত করেছেন যে, তাঁর দুধ চাচা আফলাহ (রাঃ) তাঁর নিকট আসতে অনুমতি চাইলে তিনি তার সঙ্গে পর্দা করলেন। রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বিষয়ে জানালে তিনি বললেন: তার সঙ্গে পর্দা করো না। কারণ বংশগত সম্পর্কে যা করে হারাম দুধপান দ্বারাও তা হারাম হয়।
