২৬/৫০. অধ্যায়ঃ
দুধ ভাইয়ের মেয়েকে বিয়ে করা
সুনানে নাসাঈ : ৩৩০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩০৪
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُعَاوِيَةَ، عَنْ الْأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السَّلَمِيِّ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا لَكَ تَنَوَّقُ فِي قُرَيْشٍ وَتَدَعُنَا؟ قَالَ: «وَعِنْدَكَ أَحَدٌ؟» قُلْتُ: نَعَمْ، بِنْتُ حَمْزَةَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا لَا تَحِلُّ لِي، إِنَّهَا ابْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ»
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম : হে আল্লাহর রসূল! আপনার কী হলো যে, আপনি কুরায়শদের সাথেই [বিবাহ করার] আগ্রহ প্রকাশ করেন, আমাদেরকে [বনি হাশিমকে] পরিত্যাগ করেন? তিনি (ﷺ) বললেন: তোমার কাছে কি কেউ আছে? আমি বললাম: হ্যাঁ, হামজা (রাঃ)-এর মেয়ে। রসূলুল্লাহ (ﷺ) বললেন: সে আমার জন্য হালাল নয়। কেননা সে আমার দুধ ভাইয়ের মেয়ে।
