২৬/৫৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩২৯ - নিকাহ
স্তন্যদানের অধিকার ও এর মর্যাদা
সুনানে আন-নাসায়ী : ৩৩২৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩২৯
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: وَحَدَّثَنِي أَبِي، عَنْ حَجَّاجِ بْنِ حَجَّاجٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا يُذْهِبُ عَنِّي مَذَمَّةَ الرَّضَاعِ؟ قَالَ: «غُرَّةٌ عَبْدٌ أَوْ أَمَةٌ»
হাজ্জাজ (রাঃ) হতে বর্ণিতঃ
হাজ্জাজ ইবনু হাজ্জাজ (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমি কি করে স্তন্যদানের হক আদায় করবো? তিনি (ﷺ) বললেন : একজন দাস অথবা দাসী আযাদ করার মাধ্যমে।
