২৬/৫৭. অধ্যায়ঃ

দুধপানের সাক্ষ্য প্রদান

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৩০

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ - قَالَ: وَقَدْ سَمِعْتُهُ مِنْ عُقْبَةَ، وَلَكِنِّي لِحَدِيثِ عُبَيْدٍ أَحْفَظُ -، قَالَ: تَزَوَّجْتُ امْرَأَةً، فَجَاءَتْنَا امْرَأَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُكُمَا، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقُلْتُ: إِنِّي تَزَوَّجْتُ فُلَانَةَ بِنْتَ فُلَانٍ، فَجَاءَتْنِي امْرَأَةٌ سَوْدَاءُ، فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُكُمَا، فَأَعْرَضَ عَنِّي، فَأَتَيْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَقُلْتُ: إِنَّهَا كَاذِبَةٌ، قَالَ: «وَكَيْفَ بِهَا وَقَدْ زَعَمَتْ أَنَّهَا قَدْ أَرْضَعَتْكُمَا، دَعْهَا عَنْكَ»

উকবা ইব্‌ন হারিস (রহঃ) হতে বর্ণিতঃ

আমি তা (এ হাদিস) উকবা হতেও শ্রবণ করেছি। কিন্তু আমি উবাইদ-এর হাদিস অধিক স্মরণ রাখি। আমি এক নারীকে বিবাহ করলাম। আমাদের নিকট একজন কালো মহিলা এসে বলল: আমি তোমাদের দুজনকে স্তন্যদান করেছি।এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে তাঁকে এ সংবাদ দিলাম। আমি অমুকের কন্যা অমুককে বিবাহ করেছি। তখন এক কালো মহিলা এসে বলল: আমি তোমাদের দুজনকে স্তন্যদান করেছি। তখন তিনি (ﷺ) আমার থেকে মুখ ঘুরিয়ে নিলেন। আমি তাঁর সামনে এসে বললাম: সে মিথ্যাবাদী।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি কিভাবে বললে? অথচ এ মহিলা দাবি করছে যে, সে তোমাদের উভয়কে দুধপান করিয়েছে? অতএব তুমি তাকে তোমার থেকে পৃথক করে দাও।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন