২৬/৫৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৩২ - নিকাহ
বাবা যাকে বিবাহ করেছে তাকে বিবাহ করা
সুনানে আন-নাসায়ী : ৩৩৩২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৩২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدٍ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ يَزِيدَ بْنِ الْبَرَاءِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَصَبْتُ عَمِّي وَمَعَهُ رَايَةٌ، فَقُلْتُ: أَيْنَ تُرِيدُ؟ فَقَالَ: «بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رَجُلٍ نَكَحَ امْرَأَةَ أَبِيهِ، فَأَمَرَنِي أَنْ أَضْرِبَ عُنُقَهُ وَآخُذَ مَالَهُ»
বারা (রাঃ) হতে বর্ণিতঃ
ইয়াযীদ ইবনু বারা' (রাঃ) তাঁর পিতার মাধ্যমে বর্ণনা করেন, তিনি বলেছেন: আমি আমার চাচার দেখা পেলাম। তার সাথে একটি পতাকা ছিল। আমি বললাম : আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন : আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এমন ব্যক্তির নিকট প্রেরণ করেছেন, যে তার পিতার স্ত্রীকে বিবাহ করেছে। তিনি আমাকে তার গর্দান উড়িয়ে দিতে এবং তার মাল ছিনিয়ে নিতে আদেশ করেছেন।
