২৬/৫৯. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহ বলেন : “নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ।” (সূরাহ্ আন্ নিসা ৪ : ২৪)
সুনানে নাসাঈ : ৩৩৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৩৩
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ أَبِي عَلْقَمَةَ الْهَاشِمِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: " أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ جَيْشًا إِلَى أَوْطَاسٍ، فَلَقُوا عَدُوًّا فَقَاتَلُوهُمْ، وَظَهَرُوا عَلَيْهِمْ فَأَصَابُوا لَهُمْ سَبَايَا لَهُنَّ أَزْوَاجٌ فِي الْمُشْرِكِينَ، فَكَانَ الْمُسْلِمُونَ تَحَرَّجُوا مِنْ غِشْيَانِهِنَّ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ} [النساء: 24] أَيْ هَذَا لَكُمْ حَلَالٌ إِذَا انْقَضَتْ عِدَّتُهُنَّ "
আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আবু সা‘ঈদ আল খুদরী (রাঃ) বর্ণনা করেন। আল্লাহর নবী (ﷺ) ‘আওতাস’ নামক স্থানে একদল সেনাবাহিনী পাঠালেন। তারা শত্রু সেনাদের মুকাবিলা করে বিজয় লাভ করলেন। তাদের মহিলাদেরকে বন্দি করলেন, যাদের মুশরিক স্বামী ছিল। মুসলিমগণ তাদের সাথে সহবাস করা হতে বিরত রইলেন।তখন মহান ও মহীয়ান আল্লাহ নাযিল করলেন :وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ“নারীদের মধ্যে অধিকারভুক্ত দাসী ছাড়া সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ।” (সূরা আন্ নিসা ৪ : ২৪)।অর্থাৎ এরা তোমাদের জন্য হালাল, তবে তাদের ইদ্দত পূর্ণ হওয়ার পর।
