২৬/৬০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৩৪ - নিকাহ
শিগার বিবাহ
সুনানে আন-নাসায়ী : ৩৩৩৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৩৪
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الشِّغَارِ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) 'শিগার' [বিবাহ] করতে নিষেধ করেছেন।
[১] মোহরানা নির্ধারণ না করে একে অপরের বোন বা কন্যাকে বিয়ে করা এবং এ বিনিময়কেই ‘মোহর’ সাব্যস্ত করা।
