২৬/৬৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৪১ - নিকাহ
ইসলাম গ্রহণের শর্তে বিবাহ করা
সুনানে আন-নাসায়ী : ৩৩৪১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৪১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ بْنِ مُسَاوِرٍ، قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: " خَطَبَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ، فَقَالَتْ: وَاللَّهِ مَا مِثْلُكَ يَا أَبَا طَلْحَةَ يُرَدُّ، وَلَكِنَّكَ رَجُلٌ كَافِرٌ، وَأَنَا امْرَأَةٌ مُسْلِمَةٌ، وَلَا يَحِلُّ لِي أَنْ أَتَزَوَّجَكَ، فَإِنْ تُسْلِمْ فَذَاكَ مَهْرِي وَمَا أَسْأَلُكَ غَيْرَهُ، فَأَسْلَمَ فَكَانَ ذَلِكَ مَهْرَهَا " قَالَ ثَابِتٌ: «فَمَا سَمِعْتُ بِامْرَأَةٍ قَطُّ كَانَتْ أَكْرَمَ مَهْرًا مِنْ أُمِّ سُلَيْمٍ الْإِسْلَامَ، فَدَخَلَ بِهَا فَوَلَدَتْ لَهُ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ ত্বলহাহ্ (রাঃ) উম্মু সুলায়ম (রাঃ)-কে বিবাহের পয়গাম দিলে তিনি বললেন: হে আবূ ত্বলহাহ্। আল্লাহর কসম! তোমার মতো ব্যক্তিকে ফিরিয়ে দেয়া যায় না। কিন্তু তুমি একজন কাফির, আর আমি মুসলিম নারী। তোমাকে বিবাহ করা আমার জন্য বৈধ নয়। যদি তুমি ইসলাম গ্রহণ কর, তাহলে তা-ই আমার মুহর হবে। আর তোমার কাছে এর অতিরিক্ত কিছুই চাই না। তখন তিনি ইসলাম গ্রহণ করলে তা-ই তাঁর মুহর নির্ধারিত হলো। সাবিত (রহঃ) বলেন: আমি কখনো এমন কোনো মহিলার কথা শুনিনি, যে মুহরের ক্ষেত্রে উম্মু সুলায়ম (রাঃ) হতে উত্তম। পরে তিনি তাঁর সাথে সহবস্থানে করলে তাঁর সন্তান হয়।
