২৬/৬৩. অধ্যায়ঃ
ইসলাম গ্রহণের শর্তে বিবাহ করা
সুনানে নাসাঈ : ৩৩৪০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৪০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: " تَزَوَّجَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ، فَكَانَ صِدَاقُ مَا بَيْنَهُمَا الْإِسْلَامَ، أَسْلَمَتْ أُمُّ سُلَيْمٍ قَبْلَ أَبِي طَلْحَةَ، فَخَطَبَهَا، فَقَالَتْ: إِنِّي قَدْ أَسْلَمْتُ، فَإِنْ أَسْلَمْتَ نَكَحْتُكَ، فَأَسْلَمَ فَكَانَ صِدَاقَ مَا بَيْنَهُمَا "
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবু তালহা (রাঃ) উম্মু সুলাইমকে বিবাহ করলেন। তাদের মাঝে মহর ছিল ইসলাম। উম্মু সুলাইম, আবু তালহার আগে ইসলাম কবুল করেন। আবু তালহা (রাঃ) তাকে বিবাহের প্রস্তাব দিলে তিনি বললেন: আমি ইসলাম গ্রহণ করেছি। যদি তুমি ইসলাম গ্রহণ কর, তাহলে আমি তোমাকে বিবাহ করব। অতঃপর সে ইসলাম গ্রহণ করলে এটাই ছিল তাদের মহর।
