২৬/৬২. অধ্যায়ঃ
কুরআনের সূরার শর্তে বিবাহ দেয়া
সুনানে নাসাঈ : ৩৩৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৩৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ: أَنَّ امْرَأَةً جَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، جِئْتُ لِأَهَبَ نَفْسِي لَكَ، فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَعَّدَ النَّظَرَ إِلَيْهَا وَصَوَّبَهُ، ثُمَّ طَأْطَأَ رَأْسَهُ، فَلَمَّا رَأَتِ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا، جَلَسَتْ، فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ: أَيْ رَسُولَ اللَّهِ، إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا، قَالَ: «هَلْ عِنْدَكَ مِنْ شَيْءٍ؟» فَقَالَ: لَا، وَاللَّهِ مَا وَجَدْتُ شَيْئًا، فَقَالَ: «انْظُرْ، وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ» فَذَهَبَ، ثُمَّ رَجَعَ فَقَالَ: لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ، وَلَا خَاتَمًا مِنْ حَدِيدٍ، وَلَكِنْ هَذَا إِزَارِي - قَالَ سَهْلٌ: مَا لَهُ رِدَاءٌ - فَلَهَا نِصْفُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَصْنَعُ بِإِزَارِكَ، إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَيْءٌ، وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَيْءٌ» فَجَلَسَ الرَّجُلُ حَتَّى طَالَ مَجْلِسُهُ، ثُمَّ قَامَ، فَرَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُوَلِّيًا، فَأَمَرَ بِهِ، فَدُعِيَ، فَلَمَّا جَاءَ قَالَ: «مَاذَا مَعَكَ مِنَ الْقُرْآنِ؟» قَالَ: مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا، عَدَّدَهَا، فَقَالَ: «هَلْ تَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبٍ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «مَلَّكْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ الْقُرْآنِ»
সাহল ইব্ন সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
একজন মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি এসেছি আমার নিজেকে আপনার কাছে হেবা করতে। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর প্রতি দৃষ্টি দিলেন। তাঁর দৃষ্টিকে উপরে উঠালেন, এরপর নিচু করলেন। তারপর তিনি (ﷺ) তাঁর মাথা নিচু করে রইলেন। মহিলাটি যখন দেখলো, তিনি তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না, তখন সে বসে পড়লো। এ সময় তাঁর সাহাবীদের এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি এ মহিলাকে আপনার প্রয়োজন না থাকে, তবে তাকে আমার নিকট বিবাহ দিন। তিনি (ﷺ) বললেন: তোমার নিকট কি কিছু আছে? সে বলল: না। আল্লাহর কসম! আমি কিছুই পেলাম না। তিনি (ﷺ) বললেন: দেখ যদি একটি লোহার আংটিও পাও। সে ব্যক্তি চলে গেল, এরপর ফিরে এসে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! না, একটি লোহার আংটিও পেলাম না, তবে আমার এ লুঙ্গিটি আছে, তাকে এর অর্ধেক দিতে পারি। সাহল (রাঃ) বলেন: তার কোনো চাদরও ছিল না।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার এ লুঙ্গি দিয়ে সে কি করবে? যদি তুমি তা পরিধান কর, তাহলে তার গায়ে এর কিছুই থাকবে না। যদি সে পরিধান করে, তবে তোমার গায়ে কিছু থাকবে না। তখন ঐ লোকটি অনেকক্ষণ বসে রইলো। এরপর দাঁড়িয়ে চলে গেল এবং রাসূলুল্লাহ (ﷺ) তাকে চলে যেতে দেখলেন। তারপর তাকে ডাকতে আদেশ করলে তাকে ডাকা হলো। সে এলে তিনি বললেন: তোমার নিকট কুরআনের মুখস্থ কিছু আছে কি? সে বলল: আমার নিকট অমুক সূরা, অমুক সূরা রয়েছে, আর তা গুনে গুনে বললো। তিনি বললেন: তুমি কি তা মুখস্থ পড়তে পার? সে বলল: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: কুরআনের যে অংশ তোমার মুখস্থ আছে, তার বিনিময়ে আমি এ মহিলাকে তোমার অধিকারে বিবাহ দিলাম।
